Monday, April 23, 2018


                   এসএসসির ফল ৬ মে


চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৬ মে প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে লিখিতভাবে এই সময় জানানো হয়েছে। ওই দিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য জানানো হবে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছিলেন, ৬ মে ফল প্রকাশ করা হতে পারে। এদিন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বলেছিলেন, তাঁরা ৩ থেকে ৭ মের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিলেন।
গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ৮ মার্চ।

Sunday, April 22, 2018

                    বিসিএসে সফলতার রহস্য
১. আমি মনে করি যেকোনো কাজ ঠিকভাবে সম্পন্ন করার জন্য খুব ভালো পরিকল্পনা দরকার। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার পরিকল্পনা আমি আগেই সাজিয়ে নিয়েছিলাম।
২. এলোমেলোভাবে পরিশ্রম করলে সেটা কোনো কাজে আসে না। পরিশ্রম করতে হলে সেটা সঠিক পদ্ধতিতে করতে হবে। বিসিএস পরীক্ষার ক্ষেত্রে কৌশলী হতে পারলে সেটা ভালো ফলাফলে সহায়ক হয়।
বিসিএসে সফলতার রহস্য

৩. পড়াশোনায় মন দেওয়ার জন্য আমি বন্ধুদের সঙ্গে অহেতুক আড্ডা বাদ দিয়েছিলাম। এটা হয়তো অন্যদেরও কাজে আসতে পারে।
৪. নিজেকে নিজে পুরস্কৃত করেছি। বড় কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলেছি। তারপর ছোট ছোট কাজগুলোতে সফল হলে নিজেকে ছোট ছোট পুরস্কার দিয়েছি।
৫. অনেক বেশি মডেল টেস্ট দিয়েছি। এতে করে আমার দুর্বলতাগুলো জানতে পেরেছি। আত্মবিশ্বাসও একটু একটু করে বেড়েছে।

Wednesday, April 18, 2018

২০১৮ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ৬ মে

২০১৮ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৬ মে প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। নির্ধারিত দিনে দুপুর ২ টায় সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ইন্টারনেট, মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।
নির্ধারিত দিনে সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সার-সংক্ষেপ হস্তান্তর করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, ৪ ও ৫ মে ছুটির দিন। এ কারণে ৬ মে ফল প্রকাশের জন্য তাদের বলা হয়েছে। ৬ মে ফল প্রকাশ করা হবে, এটি ধরেই তারা প্রস্তুতি শুরু করেছেন।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বপন কুমার সরকার জানান, আগামী ৩ থেকে ৭ মের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এখন প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন, সেদিন ফল প্রকাশ করা হবে।

Types Of Digital Marketing

1. History  Digital marketing is the marketing of products or services using digital technologies, mainly on the Internet, but also incl...